গাজায় স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনা নিহত

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১০:০৮ এএম

ফিলিস্তিনের গাজা সিটিতে হামাসের এক স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সদস্য নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। নিহত সেনার নাম মাইকেল মরদেখাই নাখমানি (বয়স ছাব্বিশ)। 

তিনি দিমোনা এলাকার বাসিন্দা এবং আইডিএফের প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ বিভাগের অধীন ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন।

স্নাইপার হামলার ঘটনাটি এমন সময় ঘটে, যখন মিশরে ইসরাইল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অগ্রগতি হয়েছে।

এর আগে গাজার সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা। আগামী এক দিনের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হবে এবং তিন দিনের মধ্যে বন্দিদের মুক্তি দেওয়ার কথা রয়েছে। 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সমঝোতাকে দেশের জন্য এক কূটনৈতিক ও নৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত