রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র–এর মাদ্রিদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে মাদ্রিদের উত্তরাঞ্চলের অভিজাত এলাকা লা মোরালেখাতে অবস্থিত তার বাসভবনে আগুন লাগে।
ভিনিসিয়ুস এখন ব্রাজিল জাতীয় দলের সঙ্গে এশিয়া সফরে আছেন। তাই ঘটনাস্থলে তার থাকার কোনো সুযোগই ছিল না। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত হয় বাড়ির সাউনা রুমে (কাঠের তৈরি উষ্ণ ঘর, যেখানে শুষ্ক বা আর্দ্র তাপে শরীর ঘামানো হয়)। ইলেকট্রিক শর্ট সার্কিট বা বৈদ্যুতিক ত্রুটি থেকেই এমনটা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও ক্ষয়ক্ষতি সাউনা রুমেই সীমাবদ্ধ ছিল।
এ ঘটনায় এখনো পর্যন্ত ভিনিসিয়ুস জুনিয়র বা মাদ্রিদ ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
ভাঙা রেকর্ডের মতো শোনালেও সত্যি বলতে আমরা উন্নতি করছি: হামজা
ইয়ামালের বয়স কম, ওকে শান্তিতে থাকতে দিন: এমবাপ্পে