ভাঙনের গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করতেই আবার এক ফ্রেমে হাজির অভিনেত্রী সাদিয়া আয়মান ও পরিচালক রেদওয়ান রনি। টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার নিমন্ত্রণে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় একসঙ্গে হাজির হন তারা। ফেসবুকে ছবি পোস্ট করে রনি লিখেছেন, ‘শুক্রবারের আড্ডা, সাথে ইলিশ খিচুরি ও মায়াময় সময়। আহা ! সিনেমার দৌড়ের মধ্যে একটু দম নিলাম যেন। ধন্যবাদ Masuma Rahman Nabila Jubaidul Haque Reem এরকম ভালোবাসায় সবাইকে একসন্ধ্যায় বেঁধে ফেলার জন্য। নিজেকে লুকিয়ে রেখে সুন্দর মুহূর্ত ফ্রেমবন্ধি করার জন্য ধন্যবাদ।’
এই ছবি পোস্ট করার পর বোঝা গেল অভিনেত্রী-নির্মাতার সম্পর্ক এখনও চলমান। কয়েকদিন ধরেই গণমাধ্যমে খবর বেরিয়েছিল রেদওয়ান রনির সঙ্গে সাদিয়া আয়মানের সম্পর্ক ভেঙে ভেঙে। নকশী নামের এক নারীর প্রেমে মজেছেন নির্মাতা রেদওয়ান রনি। তবে এ নিয়ে বরাবরই নীরবতা পালন করেছেন তারা দুজন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কিংবা সিনেমার বিশেষ প্রদর্শনীতে সব সময় পাশাপাশি দেখা গেছে তাদের। তবে অনেক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হওয়ার কথা থাকলেও মান-অভিমানের কারণে একসঙ্গে দেখা যায়নি।
চলতি বছর ৫৮০টি এলপিজি দুর্ঘটনায় ক্ষতি ২০ কোটি টাকারও বেশি