অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শনিবার রাতে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোল দুটি করেন মাহের কাররিজো ও সিলভেত্তি। দীর্ঘ ১৮ বছর পর আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠল।
ডিয়েগো প্লাসেন্তের দল শুরু থেকেই আধিপত্য দেখিয়ে নবম মিনিটেই এগিয়ে যায়। প্রেস্টিয়ান্নি ও ভ্যালেন্তিনো আকুনিয়ার যৌথ প্রচেষ্টায় গোছানো আক্রমণ থেকে বল পেয়ে চোখ ধাঁধানো গোল করেন মাহের কাররিজোর। নাইজেরিয়ার বিপক্ষে আগের ম্যাচেও তিনি জোড়া গোল করেছিলেন।
ম্যাচের ২২ মিনিটে মেক্সিকো একবার ভিডিও রিভিউ এর মাধ্যমে পেনাল্টির আবেদন করলেও তা বাতিল হয়। প্রথমার্ধে আর্জেন্টিনা দলে চোট পান ভ্যালেন্তে পিয়েরানি, যাকে বদলি হিসেবে জুয়ান ভিয়ালবা মাঠে নামেন। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা ধীর হলেও, ৬২ মিনিটে সিলভেত্তির গোলেই ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা।
শেষদিকে মেক্সিকোর খেলোয়াড় দিয়েগো ওচোয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এছাড়া আর্জেন্টিনার অন্যতম স্কোরার কাররিজো পেয়েছেন হলুদ কার্ড, যার ফলে তিনি সেমিফাইনালে খেলতে পারবেন না। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১৫ অক্টোবর তাদের প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকার আরেক দল কলম্বিয়া।
ইসরায়েলের বিপক্ষে দলে পরিবর্তন আনতে বাধ্য হলেন ইতালি কোচ
৬০০ গোলের মাইলফলক ছুঁলেন লুইস সুয়ারেজ