গাইবান্ধা পৌর বিএনপির কাউন্সিলে সভাপতি শহীদ সম্পাদক মোস্তাক

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০১:২৬ পিএম

দীর্ঘ ৮ বছর পর উৎসবমুখর পরিবেশে গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটের মাধ্যমে সভাপতি পদে শহীদুজ্জামান শহীদ ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তাক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফরিদুল ইসলাম ও হুমায়ুন কবীর।

শনিবার (১১ অক্টোবর) শহরের পৌর পার্কের শহীদ মিনার চত্বরে দিনবব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। 

বিকেল পৌনে ৩টায় শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত। পৌরসভার ৯ ওয়ার্ডের ৪৬৯ জন ভোটার ভোট দেন।

ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত