পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৩:১১ পিএম

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গণভোট আয়োজনসহ পাঁচ দাবিতে বিক্ষোভ করেছে পঞ্চগড় জেলা শাখার জামায়াতে ইসলামী।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. সাবেত আলীর কার্যালয়ে গিয়ে তার হাতে স্মারকলিপি তুলে জেলা জামায়তের নেতাকর্মীরা। 

পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন দাবির পক্ষে যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো.মফিজউদ্দিন ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত