ভারতের কাছে দ্বিতীয় টেস্টেও ইনিংস হারের মুখে পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের প্রথম ইনিংসে করা বিশাল রানের জবাব তাদের কাছে নেই। এই সুযোগে ভারত তাদের ফলোঅন করিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ফলোঅন ক্যারিবিয়ানদের এখনো ২১১ রান প্রয়োজন। প্রথম টেস্টেও তারা ইনিংস ও ১৪০ রানে হেরেছিল।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত প্রথম ইনিংসে তুলেছিল ৫ উইকেটে ৫১৮ রান। ওপেনার যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক শুবমান গিল সেঞ্চুরি হাঁকান। তার জবাবে ক্যারিবিয়ানরা প্রথম ইনিংসে ২৪৮ রানে অল-আউট হয়ে যায়। আশ্চরযএর বিষয় হলো, রোস্টন চেজের দলের কেউ ফিফটিও করতে পারেননি। সর্বোচ্চ ৪১ রান করেন আলিক আথানেজ। এছাড়া তেজনারাইন চন্দরপল ৩৪ আর শেই হোপ ৩৬ রান করেন।
ভারতের হয়ে বল হাতে ঘূর্ণিঝড় তুলেছিলেন কুলদীপ যাদব। ২৬.৫ ওভার বল করে ৮২ রানে নিয়েছেন ৫ উইকেট। আরেক অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজাও ৪৬ রানে ৩ উইকেট নিয়েছেন। কুলদীপ টেস্ট ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে পাঁচবার পাঁচ উইকেট নেওয়া বাঁহাতি লেগ স্পিনার হিসেবে নাম লেখালেন।
এখন পর্যন্ত টেস্টে তাঁর পাঁচ উইকেট নেওয়ার কীর্তি হয়েছে ৫ বার, যা বাঁহাতি লেগ স্পিনারদের মধ্যে সর্বোচ্চ। এই রেকর্ডে তিনি সমান হয়েছেন ইংল্যান্ডের সাবেক স্পিনার জনি ওয়ার্ডল-এর সঙ্গে। তবে পার্থক্য হলো, ওয়ার্ডল যেখানে এই কীর্তি গড়েছিলেন ২৮ ম্যাচে, কুলদীপ তা করেছেন মাত্র ১৫ টেস্টে।
বান্ধবী নিকোলের সঙ্গে ঘনিষ্ট ছবি প্রকাশ করলেন ইয়ামাল
দলের পরাজয়ে সাকিবের অবদান ১ রান, করেননি বোলিং