ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)র ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সাদিক কায়েমের ফেসবুক পেজে এক মিলিয়ন ফলোয়ার পূর্ণ হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) এই মাইলফলক অর্জিত হয়।
এ উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও ডাকসুর জিএস এস এম ফরহাদ।
তথ্যবহুল পোস্ট, ভিডিও এবং জনজীবনের নানা বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত তুলে ধরে তিনি এই সাফল্য অর্জন করেছেন।
বিভিন্ন টিউটোরিয়াল, লাইভ সেশন ও ছোট-বড় ভিডিও শেয়ারের মাধ্যমে তিনি অনুসারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করেন। এতে তার ফলোয়ার সংখ্যা দ্রুত বাড়ছে।
সাদিক কায়েম এই মাইলফলক উপলক্ষে লিখেছেন, ‘এক মিলিয়ন মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে পেরে সত্যিই খুশি। শিক্ষার্থীদের দাবি নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’
