চাকসু নির্বাচন: শেষ দিনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রচারণার আজকে শেষ দিন। ক্যাম্পাসের শহীদ মিনার, বুদ্ধিজীবী চত্বর, লেডিস,কলা, সমাজবিজ্ঞান ঝুপড়ি, প্রতিটি অনুষদ প্রাঙ্গণ, আবাসিক হল, জিরো পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ছিল প্রার্থীদের প্রচারণার ভিড় করছেন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে দেখা গেছে, প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করছেন। ভোটাররাও প্রার্থীদের নানা প্রশ্ন করে যাচ্ছেন। প্রার্থী ও ভোটাদের মধ্যে একপ্রকার যুক্তিতর্ক চলতে দেখা গেছে। 

শেষ মুহূর্তের প্রচারণা চলছে। ছবি: প্রতিনিধি

বুদ্ধিজীবী চত্বরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রচারণা চালান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের মনোনীত প্যানেলের জিএস প্রার্থী শাফায়াত হোসেন। প্রত্যেক শিক্ষার্থীর কাছে গিয়ে চাকসু নির্বাচন নিয়ে আলোচনা করছেন। শিক্ষার্থীরা খুব কৌতূহল নিয়ে শাফায়েতকে প্রশ্ন করে যাচ্ছে।

এসময় ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনিকে প্রচারণাপত্র বিতরণের ব্যস্ত ছিলেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নির্বাচনী ইশতেহার সংক্ষিপ্ত আকারে বুঝানো চেষ্টাও করেন তিনি। শিক্ষার্থীদেরকে ভোট দিতে আসার জন্য তিনি অনুরোধ করেন।

এদিকে, বুদ্ধিজীবী চত্বরে প্রচারণা চালায় বৈচিত্র্যর ঐক্য প্যানেলের প্রার্থীরা। প্রচারণায় শেষ দিন হওয়ায় ভোটাররাও খুব আগ্রহ দেখাচ্ছে প্রার্থীদের।

প্রার্থীদের সবচেয়ে বেশি আনাগোনা দেখা যায় বিশ্ববিদ্যালয়ের লেডিস ঝুপড়িতে। যেখানে প্রায় প্রত্যেক প্যানেলের প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের প্রচার প্রচারণার চিত্র। ছবি: প্রতিনিধি

সার্বভৌম শিক্ষার্থী ঐক্য প্যানেলের  মো.শাহনেওয়াজ আল হাসান আকর্ষণীয় প্রচারলাপত্র দিয়ে প্রচারণা চালাচ্ছেন৷ তিনি কেন্দ্রীয় সংসদে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী। একই সঙ্গে ছাত্রদল সমর্থিত প্যানেলের শাফকাত শফিককেও প্রচারণা চালাতে দেখা গেছে৷ তিনি কেন্দ্রীয় সংসদে সহ-ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদের লড়বেন। ছাত্রীকল্যাণ সম্পাদক পদের আরেক প্রার্থীকেও ভোটারদের দ্বারে দ্বারে যেতে দেখা যায়৷ নওশিন তাবাসসুস যূথী নামের এই প্রার্থীকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত