লিওনেল মেসি বিশ্বের যে দেশেই যান, সেখানেই তার অসংখ্য ভক্ত। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলে গেলেও তাই। বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, শারিরীকভাবে ফিট থাকলে মেসি এই ম্যাচে খেলবেন। তাকে দেখতে পুয়ের্তো রিকোর দর্শকরাও উদগ্রীব।
এটি আর্জেন্টিনা ও পুয়ের্তো রিকোর মধ্যে প্রথম মুখোমুখি ম্যাচ। মেসিকে নিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, ‘শনিবার তাকে খেলতে দেখেছি, সে ভালোভাবেই অনুশীলন শেষ করেছে। আজকের শেষ অনুশীলনের পর তার সঙ্গে কথা বলব। যদি সে ফিট থাকেন, তাহলে কাল মাঠে নামবে। নতুনদের কেউ কেউ খেলবে। আর এটি আমাদের জন্য ভালো সুযোগ—ওদের পারফরম্যান্স দেখার। আরও অনেক তরুণ খেলোয়াড় আছে। সুযোগ পেলেই তাদের ডাকা হবে।’
গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সম্পর্কেও স্কালোনি প্রশংসা করেন, ‘দিবু সব সময় খেলতে চায়, এটা দারুণ ব্যাপার। তার কাফ ইনজুরির পরও দলে ফিরেছে, যা তার নিবেদন দেখায়।’ বিশ্বকাপ দল নিয়ে প্রশ্নে স্কালোনি জানান, ‘এখনই চূড়ান্ত সংখ্যা নিয়ে ভাবছি না। সময় এলে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’ ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ও ফ্লাকো লোপেজ সম্পর্কে তিনি বলেন, ‘ওরা দুইজনই প্রতিশ্রুতিশীল। কাল হয়তো লোপেজের অভিষেকও হতে পারে।’
প্রতিপক্ষ পুয়ের্তো রিকো নিয়ে স্কালোনির মন্তব্য, ‘ওরা ভালো দল। এল সালভাদরের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে ছিল। আমরা কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নিচ্ছি না। আশা করি দর্শকেরা দারুণ একটি ম্যাচ উপভোগ করবে। মেসিকে নিয়ে মানুষের উচ্ছ্বাস কখনও কমে না। পুয়ের্তো রিকোর দর্শকরাও তাকে মাঠে দেখতে উদগ্রীব, আমরাও চাই ওরা সেই আনন্দ পায়।’
নেইমার ইস্যুতে অনড় আনচেলত্তি, ফিট না হলে দলে সুযোগ নেই
সর্বনাশের শুরু যেখান থেকে