বিদেশি কেয়ার কর্মীদের ভিসা স্পনসরের ঘোষণা স্কটিশ সরকারের

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১০:১৭ এএম

যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির ব্যাপক পরিবর্তন এসেছে। এরই মধ্যে যুক্তরাজ্যে কর্মরত বিদেশি কেয়ার কর্মীদের ভিসা স্পনসর করবে বলে ঘোষণা দিয়েছেন স্কটিশ সরকার জন সুইনি। স্কটিশ সরকারের এই উদ্যোগের খরচ প্রায় ৫ লাখ পাউন্ড।

জন সুইনি বলেন, বিদেশি কেয়ার কর্মীদের নিয়োগে কড়াকড়ি আরোপের পরিকল্পনা স্কটল্যান্ডের কেয়ার সেক্টরে গুরুতর প্রভাব ফেলতে পারে। তিনি চান কেয়ার কর্মীরা যেন দেশে সহজে থাকতে পারেন।

তিনি ওয়েস্টমিনস্টার সরকারের অভিবাসনবিরোধী নীতিকে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, স্কটল্যান্ডের প্রবীণ জনগণকে ওয়েস্টমিনস্টারের পক্ষপাতিত্বের মূল্য দিতে হবে না।

সুইনি জানান, যুক্তরাজ্য সরকারের ভিসা সীমিতকরণ নীতি ‘গভীরভাবে ক্ষতিকর’, কারণ এতে হাজারো কেয়ার কর্মী বৈধভাবে থেকেও কাজ হারিয়েছেন। এ ঘটনা প্রমাণ করে যুক্তরাজ্যের অংশ হিসেবে স্কটল্যান্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তিনি আগামী নির্বাচনে স্কটল্যান্ডের স্বাধীনতাকে প্রধান ইস্যু করবেন।

এছাড়াও তিনি উল্লেখ করেন, স্কটল্যান্ডের সাফল্যের ভিত্তি হবে স্বাধীনতা, ইইউ-তে পুনরায় যোগদান এবং কম খরচের নবায়নযোগ্য জ্বালানি থেকে অর্থনৈতিক সুবিধা অর্জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত