ফুটবলের জাদুকর লিওনেল মেসি মাঠে যেমন অনুপ্রেরণার প্রতীক, তেমনি মাঠের বাইরেও তিনি ছড়িয়ে দিচ্ছেন তার উত্তরাধিকার। এবার ইন্টার মায়ামির তারকা ফরোয়ার্ড ঘোষণা করেছেন এক যুগান্তকারী আয়োজন ‘দ্য মেসি কাপ’। এটিই বিশ্বের প্রথম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে বিশ্বের শীর্ষ আটটি ক্লাবের ভবিষ্যৎ তারকারা।
এই টুর্নামেন্ট আয়োজন করছে মেসি ও তার প্রযোজনা প্রতিষ্ঠান ৫২৫ রোসারিও। তাদের মূল উদ্দেশ্য, তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেওয়া এবং ভবিষ্যতের বিশ্ব তারকাদের খুঁজে বের করা। এ নিয়ে মেসি জানান, ‘ফুটবল আমাকে যা দিয়েছে, আমি চাই আগামী প্রজন্মও তা অনুভব করুক। মেসি কাপ সেই স্বপ্ন বাস্তবায়নের একটি পদক্ষেপ।’
প্রথমবারের মতো এ আয়োজনে অংশ নেওয়া ক্লাবগুলো হচ্ছে: যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি, ইংল্যান্ডের চেলসি ও ম্যানচেস্টার সিটি, স্পেনের বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ, ইতালির ইন্তার মিলান এবং আর্জেন্টিনার রিভার প্লেট ও নিওয়েলস ওল্ড বয়েজ।
প্রথমবার রাজস্বের ভাগ পাবে বিপিএলের দলগুলো