জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার বেলা ১টায় সংসদ ভবনের গেট ভেঙে জুলাই যোদ্ধারা ভেতরে প্রবেশ করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের বের করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
এতে বিক্ষিপ্ত জুলাই সদস্যরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন। তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।
সংসদ ভবনের নিরাপত্তায় পুলিশ, র্যাব, এপিবএন, বিজিবি মোতায়ন করা হয়েছে। বর্তমানে সংসদ ভবন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সংসদ ভবনে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৭-৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে ছাত্রদের আহতর খবর এখনও পাওয়া যায়নি৷তারা এখন গণভবন, ধানমন্ডি, ফার্মগেট, বিজয়সরনি মোড়ে অবস্থান করছেন।
বিস্তারিত ভিডিওতে
LIVE: সংসদ ভবনে ধাওয়া পালটা ধাওয়া। সরাসরি...