কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-ঢাকা রুটের উপজেলার রাজারকুল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মনসুর (২৪) ওই ইউনিয়নের নয়াপাড়ার ফয়েজ আহমদের ছেলে, তিনি দুই সন্তানের জনক।
রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, সকালে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী প্রবাল এক্সপ্রেসের নিচে পড়ে এক যুবক চাপা পড়ে। এতে ওই যুবকের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে নিহত হন।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার ব্যবস্থা নিতে রেলওয়ে পুলিশের সংশ্লিষ্টদেরকে অবহিত করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
