ভারতে পালানোর সময় আ. লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম

ভারতে পালানোর সময়ে বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হাফিজুর রহমান ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবার) রাতে দিনাজপুরের বিরামপুরের কাটলা এলাকা দিয়ে অবৈধপথে ভারতে  যাওয়া সময় তাকে আটক করা হয়। 

ওসি আব্দুস সালাম জানান, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আটক হাফিজুর রহমান ইকবালকে দিনাজপুর আদালতে হাজির করা হবে।

স্থানীয়রা জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভোটের মাঠ দখলসহ নানা কর্মকাণ্ডে বির্তকিত হাফিজুর রহমান ইকবাল সাবেক সংসদ শাহে আলম তালুকদারের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। তার গ্রেপ্তারের খবরে উজিরপুর উপজেলা জুড়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত