মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডেতে। আজ শনিবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন উইন্ডিজ অধিনায়ক শেই হোপ। বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনের। গ্যালারি ও মাঠের বাইরে সামান্য কিছু দর্শক নজরে এসেছে।
একাদশে ফিরেছেন সৌম্য সরকার, তবে জাকের আলীর জায়গা হয়নি। উইকেটকিপার হিসবে আছেন নুরুল হাসান সোহান। জায়গা হারিয়েছেন শামীম হোসেন। দলেই নেই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাজে বোলিং করা পেসার নাহিদ রানা বাদ পড়েছেন। ফিরেছেন দুই অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। ওয়ানডেতে সবচেয়ে বেশি খারাপ। সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতে হার। হারতে হয়েছে সর্বশেষ চারটি সিরিজে। একসময়ের ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতেই এখন বাংলাদেশ সবচেয়ে দুর্বল। মাস ছয়েক আগেই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশে নেমে গেছে মেহেদি মিরাজের দল। র্যাঙ্কিংয়ে একধাপ এগোতে হলে ওয়েস্ট ইন্ডিজকে ৩–০ তে হারাতে হবে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অংকন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, অলিক আথানেজে, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।
দাদা ভারতীয়, দাদী পাকিস্তানি, জন্ম বেলজিয়ামে, খেলবেন জিম্বাবুয়ে দলে!
‘এই হামলা অমানবিক, বর্বরোচিত, নৃশংস’ -ক্ষোভে ফেটে পড়লেন রশিদ-নবিরা