ধীরগতিতে একশ পার বাংলাদেশ, ৮৭ বলে ফিফটি করেই আউট হৃদয়

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম

হোম অব ক্রিকেটেও বাংলাদেশের ব্যাটিং দুর্দশা ঘুচছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩০ ওভারে ১০০ রান তুলেছে। রানরেট মাত্র ৩.৩৩। হারিয়েছে ৩ উইকেট। তাওহীদ হৃদয় ৮৭ বলে পঞ্চাশ করার পরপরই আউট হয়ে গেছেনG 

অভিষিক্ত মাহিদুলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 

আজ শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের ৫ম বলে সাইফ হাসানকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন রোমারিও শেফার্ড। পরের ওভারেই জেইডেন সিলসের বলে রোস্টন চেজের তালুবন্দি হয়ে ফেরেন। যদিও তিনি রানের খাতা খুলেছিলেন দারুণ এক বাউন্ডারিতে।

সৌম্য-সাইফের বিদায়ের পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত আর তাওহীদ হৃদয়। তৃতীয় উইকেটে দুজনে মিলে গড়েন ১২০ বলে ৭১ রানের জুটি। এই জুটি ভাঙে ৬৩ বলে ৩ চারে ৩২ রান করা নাজমুল হোসেন শান্তর বিদায়ে। খারি পিয়েরের বলে লেগ বিফোরের আবেদনে আম্পায়ার শুরুতে সাড়া দেননি। রিভিউ নিয়ে জয়ী হয় ওয়েস্ট ইন্ডিজ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত