শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লেগেছে। আজ শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজালালে অবতরণকারী বিমানগুলোকে শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট নামার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সবশেষ তথ্য অনুযায়ী, এই দুই বিমানবন্দরে একাধিক ফ্লাইট অবতরণ করেছে।
এদিকে ২টা ৩৪ মিনিটে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিরন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে ২৫টি ইউনিট। আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট। উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবিও।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, দুপুর আড়াইটায় খবর পাওয়া যায় ঢাকা বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো এলাকায় মালামালে আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই সেখানে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
আগুনে ঘরের গরু-ছাগল মারা যাওয়ায় শোকে বৃদ্ধার মৃত্যু
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, ৪ ফ্লাইট নামল চট্টগ্রামে