কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০২:১৯ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় নিজ বাড়ি থেকে মোশারফ হোসেন মুসা নামে এক ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) সকালে সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত ভ্যানচালক মোশারফ হোসেন মুসা(৫৫) ওই এলাকার বাসিন্দা ।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান  জানান, প্রতিদিনের ন্যায় শনিবার (১৮ অক্টোবর)  রাতেও নিজ বসতঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন মোশারফ হোসেন। রবিবার  ভোরে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর পাঠালে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

ওসি জানান, নিহত ব্যক্তির বুকে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ভ্যানটি যেহেতু চুরি যায়নি সেকারণে এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত