জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক হলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৪১ সদস্যের এই নতুন কমিটিতে সাবেক জাতীয় ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, হকি ও অ্যাথলেটসহ বিভিন্ন শাখার ক্রীড়াবিদ ও সংগঠকরা স্থান পেয়েছেন।

বিএনপির ক্রীড়া বিষয়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক সাক্ষরিত এবং তার ফেসবুক পোস্টে প্রকাশিত পোস্ট থেকে জানা যায়, ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের দাবার কিংবদন্তী গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন সাবেক ফুটবলার মো: মঈনুল হক মঈন এবং সদস্য সচিব হয়েছেন সাবেক ফুটবলার মো: জাহিদ পারভেজ চৌধুরী। এছাড়া কমিটির সদস্য আরেক সাবেক ফুটবলার মিজানুর রহমন ডন আছেন দপ্তরের দায়িত্বে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত