১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে থাকবে এ অঞ্চলের ফুটবলপ্রেমীদের চোখ। এশিয়ান কাপের বাছাইয়ের মর্যাদার ম্যাচে সেদিন মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। জাতীয় স্টেডিয়ামে ঢল নামবে ফুটবলপ্রেমীদের। সেদিনই ঢাকার আরেক স্টেডিয়ামেও হবে ধুন্দুমার ফুটবল লড়াই। বসুন্ধরা কিংস এরেনায় সেদিনই মাঠে নামবে আফগানিস্তান ও মিয়ানমার।
কিংস এরেনাকে হোম ভেন্যু বানানোর প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। সে প্রস্তাবে সম্মতিও দিয়েছে বসুন্ধরা কিংস। আফগান ফুটবল ফেডারেশনের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাবটা পেয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তিনি কিংস সভাপতি ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের কাছে ফোন করে এ প্রস্তাব দেন। আন্তর্জাতিক ম্যাচের আয়োজক হওয়ার সুযোগে তাতক্ষণিক সম্মতি দেন ইমরুল হাসান।
অতীতে কিংস এরেনায় বাংলাদেশ জাতীয় দলের বেশ কিছু ম্যাচ আয়োজিত হয়েছে। এএফসির ক্লাব পর্যায়ের খেলাও এখানে হয়েছে সফলভাবে। তবে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ১৮ নভেম্বরের ম্যাচ দিয়ে অভিষেক হবে কিংস এরেনার।
চার ম্যাচ পর ফর্টিসকে হারালো বসুন্ধরা