জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২৭ অক্টোবর

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে এই বছর ২৭ অক্টোবর সোমবার। ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের দিবস পালন করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু শিক্ষার্থী জোবায়েদ খুন হওয়ার কারণে দিবসের সকল কার্যক্রম স্থগিত কর হয়।

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জোবায়েদের হত্যার শোককে বুকে নিয়েই এই বছর পালিত হবে বিশ্ববিদ্যালয় দিবস। বিশ্ববিদ্যালয় দিবসের দিন কোনো প্রকার গান বাজনা বা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। তবে আগে থেকে যেরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া ছিল সেটি আর থাকছে না।

তিনি আরও বলেন, এদিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে না, পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

উপাচার্য বলেন, আমরা সবই জোবায়েদ হত্যার ঘটনায় মর্মাহত। তার হত্যার বিচার যেন দ্রুতসময়ে হয় সেটার তদারকির জন্য আমি ইতোমধ্যে আমাদের আইন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি।

গত রবিবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে জোবায়েদের ছাত্রী বর্ষার বাসার তিনতলায় উঠতে সিঁড়িতে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বাসার নিচতলা থেকে তিনতলা পর্যন্ত সিঁড়িতে রক্তের দাগ পাওয়া যায়। তিনতলার সিঁড়িতে উপুড় হয়ে পড়েছিলেন তিনি। সেদিনই বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্ঠান স্থগিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত