চোটের কারণে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। চোট থেকে সেরে উঠতে না পারায় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন তিনি। লিটনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন ম্যাচের সিরিজ।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
ভারতকে হারিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া