খুলনায় বিএনপি নেতা মিঠু বহিষ্কার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা মহানগরীর ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম মিঠুকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে মিঠুকে সকল পদ থেকে বহিষ্কার করেছেন।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, সকলকে মিঠুর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত