ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-কে ইরানের বিরুদ্ধে হুমকি দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছেন এবং বলেছেন, এ ধরনের আচরণ শুধুমাত্র ব্যর্থতা ডেকে আনবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মাসহাদে প্রাদেশিক কূটনীতি সংক্রান্ত এক সম্মেলনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাকচি আইএএএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ‘তিনি এই মন্তব্যগুলো উদ্বেগ থেকে করেছেন নাকি হুমকি হিসেবে আমার জানা নেই।’
তিনি আরও বলেন, ‘কিন্তু যারা এই ধরনের হুমকি দেয় তাদের জানা উচিত, পুনরায় এ পথ বেছে নিলে তাদের সামনে শুধুআরেকটি ব্যর্থতাই অপেক্ষা করছে।’
গ্রোসি বুধবার জেনেভা সলিউশনসের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আঘাত উল্লেখযোগ্য ক্ষতি করেছে, বিশেষ করে ইসফাহান, নাটানজ ও ফোর্ডোতে। তবে গ্রোসি জোর দিয়ে বলেন, ইরানের প্রযুক্তিগত সক্ষমতা এখনও অক্ষত রয়েছে এবং সেন্ট্রিফিউজ গুলো পুনর্নির্মাণযোগ্য।
তিনি আরও জানান, ইরানের কাছে এখনও প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম যার ৬০ শতাংশ পর্যন্ত পরিশোধিত। এ পরিমাণে প্রায় ১০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।
তবে তিনি জোর দিয়ে বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র বানানোর ইচ্ছা রাখছে এমন কোনো প্রমাণ নেই।
গ্রোসি উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কার্যক্রম যাচাই করতে পুনরায় নিরীক্ষা শুরু করা অত্যন্ত জরুরি, এবং অধিকাংশ সমৃদ্ধকৃত ইউরেনিয়াম এখনো মূল স্থাপনাগুলোতে রয়েছে।
যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য আলোচনায় নতুন উত্তেজনা
ববিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ: ৪ শিক্ষার্থী বহিষ্কার