শিবচরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম

মাদারীপুরের শিবচরে গোসল করতে নেমে পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার গুয়াতলা এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত জাহিদ হোসেন (১৪) গুয়াতলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের ৮ম শ্রেণির ছাত্র।

স্বজনরা জানায়, দুপুরে সরকারি বরহামগঞ্জ কলেজের পাশে পুকুরে জাহিদ তার বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। পরে জাহিদ সাঁতার না জানায় পানির গভীরে ডুবে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসা) মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত