হেডফোন লাগিয়ে পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ল কলেজ ছাত্র

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পিএম

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাকিল আহম্মেদ ফয়সাল (১৯) নামে এক কলেজ এক ছাত্র নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে। এ বছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন সাকিল।

নিহতের পরিবার জানিয়েছে, কানে হেড ফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পারাপারের সময় ট্রেনে কাঁটা পড়েন তিনি।

প্রতিদিন সকালে নামাজের পর তিনি হাঁটতে বের হতেন। প্রতিদিনের ন্যায় রেল লাইন ধরে হাঁটার সময় দুর্ঘটনার শিকার হন বলে তার ভাই রাসেদ জানান।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে চরপাথালিয়া এলাকায় সদর উপজেলার গোবরা থেকে রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ওই ছাত্র নিহত হয় বলে বোড়াশী রেল স্টেশন ম্যানেজার রত্না বেদ্য জানান। তিনি বলেন, পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করেছে রেল পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত