ভারতের টস হারের বিশ্বরেকর্ড; আড়াই লাখ বারে একবার ঘটে এমন ঘটনা!

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১১:৩৯ এএম

ক্রিকেটে টস ভাগ্যের ব্যাপার, কিন্তু ভারতের ভাগ্য যেন গত দুই বছর ধরে একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছে! শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আবারও টস হারলেন ভারতের অধিনায়ক শুবমান গিল। এতে টানা ১৮ ম্যাচে টস হারার বিশ্বরেকর্ড গড়েছে ভারত। অজি অধিনায়ক মিচেল মার্শ ভারতকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।

গাণিতিক হিসেবে, টসে জয়-পরাজয়ের সম্ভাবনা ফিফটি-ফিফটি হলেও টানা ১৮ বার হারার সম্ভাবনা মাত্র ২,৬২,১৪৪ বারের মধ্যে একবার! অর্থাৎ ০.০০০৩৮১৪৭ শতাংশ! এমন বিরল ঘটনাই ঘটিয়ে ফেলল ভারতীয় দল। গিলের অধিনায়কত্বে এটি তার তৃতীয় টানা টস হার। তার আগের অধিনায়ক রোহিত শর্মা টানা ১৫ ম্যাচে টস হেরেছিলেন। রোহিতের সর্বশেষ টস হার ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে।

বিশ্বে সবচেয়ে বেশি টানা টস হারা দল

দল               টানা টস হার    সময়কাল                              

ভারত                ১৮                    নভে ১৯, ২০২৩ – অক্টো ২৫, ২০২৫      

নেদারল্যান্ডস      ১১                   মার্চ ১৮, ২০১১ – অগাস্ট ২৭, ২০১৩    

ইংল্যান্ড             ৯                      ২০২৩, ২০১৭ এবং ২০০০–২০০২

যুক্তরাষ্ট্র              ৯                      মে ২৯, ২০২২ – অগাস্ট ১৩, ২০২২        

ওয়েস্ট ইন্ডিজ     ৯                      ২০১১–২০১২                           

অস্ট্রেলিয়া           ৯                      ১৯৯৮–১৯৯৯                           

অধিনায়ক হিসেবে একটানা টস হারের রেকর্ড:

 অধিনায়ক                         টানা টস হার     সময়কাল               

রোহিত শর্মা (ভারত)                   ১৫       নভে ২০২৩ – মার্চ ২০২৫

ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)         ১২       ১৯৯৮–১৯৯৯            

পিটার বোরেন (নেদারল্যান্ডস)       ১১       ২০১১–২০১৩            

ভারতের একাদশ: রোহিত শর্মা, শুবমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত