প্রসূতি নারীর সিজারের কথা শোনা গেলেও এবার ফেনীতে এক গাভীর অস্ত্রোপচারের (সিজার) বাচ্চা প্রসব করানো খবর পাওয়া গেছে। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে একটি খামারে পশু চিকিৎসক ডা. জিয়া উদ্দিন ইব্রাহিম এই অপারেশন করেন।
ডা. জিয়া উদ্দিন ইব্রাহিম বলেন, লক্ষ্মীপুর গ্রামের খামারি দুলাল মিয়ার পালিত একটি গাভী গরু গত তিন দিন আগে প্রসব বেদনা উঠলে স্থানীয় পশু চিকিৎসকদের নিয়ে বাড়িতে ডেলিভারির চেষ্টা করে।এতে দীর্ঘ সময় ডেলিভারি না হওয়ায় পরবর্তীতে আমাকে জানালে আমি গরুর কন্ডিশন দেখে বুঝতে পারি এই গরুর নরমাল ডেলিভারিত সম্ভব নয়। তাই মালিক দুলাল মিয়ার অনুমতি নিয়ে সিজার অপারেশন করি। বাচুর ও গাভী সুস্থ রয়েছে। গাভীটি কম বয়সে গর্ভধারণ এবং বাচ্চা পরিপক্ব হওয়ায় এমনটা হয়েছে।
খামারের মালিক দুলাল মিয়া জানান, তার খামারের একটি গাভী ৩ দিন প্রসব বেদনা উঠলেও ডেলিভারি না হওয়ায় ডা. জিয়া উদ্দিন ইব্রাহিম সিজার অপারেশনের মাধ্যমে গরুর বাচ্চা প্রসব করেন। এতে ১৫ হাজার টাকা খরচ হয়েছে।
