কবরস্থানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কবরস্থানের জায়গা দখল করে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ প্রস্তুতির অভিযোগ উঠেছে আসাদুজ্জামান ভূইয়া সুমনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের কাছে লিখিত অভিযোগ করেছে।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার মধুপুর বাজার এলাকায় কবরস্থানসহ প্রায় ৪ শতক জমি অবৈধভাবে দখল করে একটি পক্ষ। প্রথমে তারা জায়গাটিতে মাটি ভরাট করে, বর্তমানে সেখানে স্থাপনা নির্মাণের কাজ চলছে।

ভুক্তভোগী হোসনা আক্তার অভিযোগ করেন, আসাদুজ্জামান ভূইয়া সুমন, আশরাফুজ্জামান ভূইয়া (রাহুল), শুভ, আল-আমিন ও সাইফুল ইসলাম মিলে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি ও পারিবারিক কবরস্থান দখল করে নিয়েছেন। তিনি বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়।

হোসনার চাচা আব্দুল কদ্দুস বলেন, এই জায়গায় আমার মা ফেনুরমা, ভাই ও ভাগ্নিসহ অনেকের কবর রয়েছে।

চাচী ফুলবানুও জানান, এখানেই আমার স্বামী জহুর উদ্দিনের কবর।

তবে অভিযুক্ত আসাদুজ্জামান ভূইয়া সুমন অভিযোগ অস্বীকার করে বলেন, জায়গাটি আমরা ১৯৮৯ সালে কিনেছি। এখন সেখানে আমি মাটি ভরাটের কাজ করছি।

বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত