বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭ হাজার ৯১৭

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১০:২১ পিএম

আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হতে বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৭ হাজার ৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। শনিবার বার কাউন্সিলের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়।

উত্তীর্ণ প্রার্থীদের এখন নির্দ্দিষ্ট তারিখে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। চূড়ান্ত ফলাফলে যারা উত্তীর্ণ হবেন তারা বার কাউন্সিলের সনদপ্রাপ্ত তালিকাভূক্ত আইনজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন।

গত ২৮ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আইনজীবী হিসেবে সনদ লাভের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।

আইনে স্নাতক ডিগ্রি ধারী ব্যাক্তিকে আইন পেশায় নিয়োজিত হতে হলে প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে বার কাউন্সিলের সনদ লাভ করেন। সনদ লাভের পর সংশ্লিষ্ট জেলা বার-এ যোগদান করে আইন পেশা শুরু করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত