মতিঝিল-শাহবাগ রুটে মেট্রো রেল চলাচল শুরু

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পিএম

মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। তবে শাহবাগ থেকে আগারগাঁও রুটে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা চালু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এর আগে দুপুরে রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে একজন নিহতের ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল চলাচল। এরপর বিকেল ৩টার দিকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু হয়।

পরে সন্ধ্যায় ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ফেসবুকে এক বার্তায় জানায়, মেট্রো রেলের সম্মানিত যাত্রীসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অদ্য বিকেল ৩টা হতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল সেবা চালু করা হয়েছে। মতিঝিল হতে শাহবাগ পর্যন্ত মেট্রো রেল সেবা সোয়া ৭টায় চালু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত