শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিত মোকাদ্দেসকে প্রধান নির্বাচন কমিশনার করে ১৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়েছে।
সোমবার ( ২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী নির্বাচন কমিশন ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, ড. মো. রিজাউল ইসলাম, অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, স্বপতি ইফতেখার রহমান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।
শিক্ষার্থীরা পরশু দিনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা বলেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, নির্বাচন কমিশনার শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে অতি শিগগিরই রোডম্যাপ ঘোষণা করবেন।
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন শুনানি ৩ মাস মুলতবি
টাকা পাচারের উন্নয়ন প্রকল্প দিয়েও মানুষ মারে হাসিনা: রাশেদ প্রধান