‘হোটেল থেকে জায়নামাজ চুরি করেছি’

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পিএম

পাকিস্তানের ছোট পর্দার অভিনেত্রী দুরেফিশান সেলিম। সম্প্রতি এক টকশোতে এই তারকার খোলামেলা স্বীকারোক্তি নিয়ে আলোচনায় উঠে এসেছেন। ওই টকশোর অতিথি আসনে বসে দুরেফিশান এমন এক ঘটনা শেয়ার করেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। খবর জিও নিউজ

একটি টিভির সাক্ষাৎকারে তিনি বলেন, আমি একবার বিলাসবহুল একটি হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলাম। এটি ভীষণ সুন্দর ও নরম ছিল।

তার এই কথায় অনুষ্ঠানে উপস্থিত সহ অভিনেতা মিকাল জুলফিকার ও সঞ্চালক নিদা ইয়াসির হতবাক হয়ে যান। পরে মিকাল হেসে জিজ্ঞেস করেন, জায়নামাজ চুরি করতে লজ্জা লাগেনি?

উত্তরে দুরেফিশান বলেন, আমি ভেবেছিলাম, আল্লাহ হয়তো আমার ওপর রাগ করবেন না। কারণ আমি নামাজ পড়ার জন্যই এটি নিয়েছিলাম।

এরপর অভিনেতা মিকাল হালকা রসিকতায় বলেন, তাহলে মসজিদের বাইরে থেকে যারা জুতা চুরি করে, তাদেরও ক্ষমা করা উচিত! তার এই কথায় পুরো স্টুডিও হাসিতে ফেটে পড়ে। মুহূর্তেই তাদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

তবে নেটিজেনদের অনেকে এই ঘটনাকে রসিকতা হিসেবে নিলেও, কেউ কেউ এ নিয়ে আলোচনা ও সমালোচনা করেছেন। তবে তারকা দুরেফিশানের সরলতার প্রশংসা করছেন অনেকেই।

২০২০ সালে ‘দিল রুবা’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন দুরেফিশান। একই বছর ‘ভারা’ টিভি সিরিজে প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত