কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে রেললাইন পারাপার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আব্দুল কাইয়ুম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে জয়দেবপুর-রাজশাহী রেললাইনের উপজেলার মহিষবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল কাইয়ুম বগুড়ার আদমদীঘি থানার কুসুন্দি এলাকার আমিনুল রহমানের ছেলে।  

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা যায়, আব্দুল কাইয়ুম কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকায় মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে জয়দেবপুর-রাজশাহী রেললাইন পারাপার হচ্ছিলেন। এ সময় তিনি ঢাকাগামী একতা এক্সপ্রেসের একটি দ্রুতগতির ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই কাইয়ুম মারা যান। খবর পেয়ে দুপুরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত