সম্প্রতি ভারতের শ্রীনগরে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে, আজানের আগে গান বন্ধ করে দেন বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এমনকি প্রশংসা পাচ্ছেন বেশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সনু নিগম শ্রীনগরে তার প্রথম কনসার্টে পারফর্ম করার সময় একটা মুহূর্তে দর্শকদের কাছে দুটি মিনিট সময় চেয়ে নেন।
তিনি বলেন, আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে। এরপর সেই দুই মিনিটের জন্য পুরো অনুষ্ঠান থামিয়ে রাখেন। আজান শেষ হওয়ার পর আবার শুরু হয় তার পারফরম্যান্স।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সনু নিগমকে প্রশংসায় ভাসানো হচ্ছে।
কয়েক বছর আগে আজান নিয়ে বিতর্কে জড়িয়ে সমালোচিত হয়েছিলেন সনু নিগাম। ২০১৭ সালে মুম্বাইয়ে নিজের বাসার কাছাকাছি মসজিদে ভোরে আজান দেওয়া নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন। যার পরিপ্রেক্ষিতে তাকে একাধিকবার সমালোচনা মুখে পড়তে হয়েছিল। ওই সময় বয়কটের ডাক দেওয়া হয়েছিল। তবে এবার এক অনন্য উদাহরণ স্থাপন করলেন বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম।
