ঝিনাইদহের নবগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী কুঠিপাড়ায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আরিয়ান (৪) ও তাসনীম (৪) দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

মৃত আরিয়ান কাতলামারি কুঠিরপাড় গ্রামের সোহেল মিয়ার ছেলে ও তাসনীম একই গ্রামের ইমদাদুল ইসলাম তারা মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, তিনজন শিশু নবগঙ্গা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তাসনীম ও আরিয়ান নদীর পানিতে ডুবে যায়। এসময় অপর শিশুটি বাড়িতে ফিরে স্বজনদের জানালে তারা নদীতে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি জিডি হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত