দুই বছরের দীর্ঘ তদন্ত শেষে অবশেষে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস প্যাকেতাকে দুইটি নিয়ম ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে সতর্ক করে দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
আগে ধারণা করা হচ্ছিল, স্পট-ফিক্সিংয়ে দোষী প্রমাণিত হলে পাকেতার ওপর আজীবন নিষেধাজ্ঞা নেমে আসতে পারে। তবে এফএ-এর স্বাধীন নিয়ন্ত্রক কমিশন এবার জানিয়েছে— মূল ফিক্সিং অভিযোগে তিনি নির্দোষ, যদিও তদন্তে সহযোগিতা না করার কারণে তার বিরুদ্ধে এফএর বিধি ভঙ্গের দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে।
তদন্ত চলাকালীন ২০২৩ সালের সেপ্টেম্বর ও নভেম্বর মাসে নেওয়া দুটি সাক্ষাৎকারে পাকেতা অধিকাংশ প্রশ্নের জবাবে ‘নো কমেন্ট’ বলেছেন, যা তদন্তে বাধা হিসেবে দেখা হয়েছে। তবে এগুলো অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় তাকে শুধু ভবিষ্যতের জন্য সতর্কবার্তা ও তিরস্কার দেওয়া হয়েছে।”
২০২৩ সালের আগস্টে এফএ অভিযোগ তোলে যে প্যাকেতা চারটি প্রিমিয়ার লিগ ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড খেয়েছিলেন, যাতে ব্রাজিলে থাকা তার বন্ধু ও পরিবারের সদস্যদের পক্ষে রাখা বাজির লাভ হয়। তবে কোনো প্রমাণ না পাওয়ায় সেই অভিযোগ বাতিল করা হয়।
পাকেতা তখন নিজের নির্দোষতা বজায় রেখে বলেন, 'প্রথম দিন থেকেই আমি বলেছি, এসব গুরুতর অভিযোগ মিথ্যা। আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ, এবং হাসিমুখে আবার মাঠে ফিরতে মুখিয়ে আছি। আমার স্ত্রী, পরিবার, ওয়েস্ট হ্যাম ও সমর্থকদের প্রতি আন্তরিক ধন্যবাদ, যারা এই সময় পাশে থেকেছেন।'
লিওঁ থেকে ২০২২ সালে ৫০ মিলিয়ন পাউন্ডে ওয়েস্ট হ্যামে যোগ দেন প্যাকেতা।
একে একে সবাই বিদায় নিচ্ছে, আমারও সময়ও ঘনিয়ে আসছে: মেসি
ভিনিসিয়ুসের সঙ্গে সব মিটমাট হয়ে গেছে রিয়ালের, জানালেন জাবি আলোনসো