স্তন ক্যান্সার সচেতনতায় ঢাবিতে ‘পিংক রান’অনুষ্ঠিত

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:১৪ পিএম

অক্টোবর মাস বিশ্বব্যাপী ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালিত হয়। এ উপলক্ষে ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশের (সিসিআরটিবি) আয়োজনে ঢাকা বিম্ববিদ্যালয়ের (ঢাবি) মিনি ম্যারাথন ‘পিংক রান’ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় শহীদ মিনার থেকে মিনি ম্যারাথন দৌড় শুরু হয়ে জগন্নাথ হলের পাশ দিয়ে টিএসসি, শিববাড়ি মোড় হয়ে কার্জন হল ঘুরে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার ও নানা বয়সের মানুষ অংশ নেন।

ম্যারাথন উদ্বোধন অনুষ্ঠানে সিসিআরটিবি প্রতিষ্ঠাতা ও সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব বলেন, ক্যান্সার নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে। বিশেষ করে নারীদের স্তন ক্যান্সার নিয়ে যথেষ্ট সচেতনতার অভাব রয়েছে। আমরা শুরু থেকেই সচেতন থাকলে স্তন ক্যান্সার প্রতিরোধ সম্ভব। তাছাড়া,যেকোনো ক্যান্সারের জন্য ডায়েট (খাবারে সচেতন হওয়া) পর্যাপ্ত ঘুম ও শারীরিক পরিশ্রমের গুরুত্ব অনেক বেশি।

অনুষ্ঠানে সংগঠনের ট্রাস্টি মো. আব্দুল্লাহ আল মামুন ও ট্রেজারার কামরুল ইসলাম রিপন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন কবি সুফিয়া কামাল হল ছাত্র সংসদের এজিএস শিমু আক্তার ও ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির সাধারণ সম্পাদক শুভ্র দেবসহ অন্যানরা ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত