ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি মিস করেছেন তানজিদ হাসান তামিম। তার ব্যাট থেকে এসেছে ৬২ বলে ৮৯ রানের ঝলমলে ইনিংস। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৫১ রান তুলে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। পেতে হয়েছে হোয়াইটওয়াশের লজ্জা। তবে তানজিদের ব্যক্তগত অর্জন কম নয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজের ৩ ম্যাচ তানজিদ করেছেন মোট ১৬৫ রান, যা সিরিজের সর্বোচ্চ। দলের রানের ৫৮.৯৪% রান এসেছে তানজিদের ব্যাট থেকে। এর মাধ্যমে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দলীয় স্কোরে সর্বোচ্চ শতাংশ রান করার রেকর্ড গড়লেন তানজিদ। এদিন সাইফ হাসান (২৩) ছাড়া আর কেউ দুই অংকে যেতে পারেননি।
চলতি বছরটা বেশ ভালো কাটছে তানজিদের। এক বছরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান (৭১১), সবচেয়ে বেশি ছক্কা (৩৮), সবচেয়ে বেশি ফিফটি (৭), সবচেয়ে বেশি চার (৫৮), সব রেকর্ডই এখন তানজিদের দখলে। এছাড়া এছাড়া ইনিংসটি খেলার পথে ১০০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রানও ছুঁয়েছেন তানজিদ, যা বাংলাদেশিদের মধ্যে দ্রুততম। হাজার রান করতে তানজিদের লেগেছে ৪২ ইনিংস। এর আগে ৪৫ ইনিংসে হাজার রান করেছিলেন তাওহীদ হৃদয়।
এদিন অবশ্য ভাগ্যও তানজিদের পক্ষে ছিল। তিনবার জীবন পেয়ে তিনি ইনিংসটি খেলেছেন। ১৪৩.৫৪ স্ট্রাইকরেটে ৬২ বলে ৮৯ রানের এই ইনিংসের দ্বারা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের স্ট্রাইকরেটও বেড়েছে তানজিদের। অন্তত ৫০০ রান করেছেন এমন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ১২৮.১৫ স্ট্রাইকরেট নিয়ে তানজিদ এখন দ্বিতীয় স্থানে আছেন। সর্বোচ্চ স্ট্রাইকরেট পারভেজ হোসেন ইমনের ১৩০.৫৪।
ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন গোলের রাজা এমবাপ্পে
জাকেরদের উদ্দেশ্যে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান ভালো লাগেনি স্যামির
অবিশ্বাস্য পরিসংখ্যানে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন!