‎প্রথমবারের মতো নারী বেসবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম

বাংলাদেশ নারী বেসবলে প্রথমবারের মতো শিরোপা জিতেছে পুলিশ নারী দল। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ৬ষ্ঠ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা ১১–০২ রানে হারিয়েছে গত পাঁচ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারকে।

‎বিকেল ৩টায় শুরু হওয়া ফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখায় পুলিশ দল। দলের পিচার ও ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। শেষ পর্যন্ত ১১–০২ রানের বড় জয়ে নিশ্চিত হয় ইতিহাসগড়া এই শিরোপা।

‎এর আগে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় জয়পুরহাট বেসবল ক্লাব ১৪–০৪ রানে হারায় ঢাকা জেলা দলকে।

‎খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন জনাব আবদুন নাসের খান, সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আফজালুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত