ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় বিতর্ক—ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি, কে সর্বকালের সেরা? এই প্রশ্নের উত্তর নিয়ে বিশ্বজুড়ে চলছে দীর্ঘ তর্ক-বিতর্ক। এবার রোনালদো নিজেই পুরনো সেই বিতর্ক আবার উস্কে দিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন—আর্জেন্টাইন মহাতারকাকে তিনি মোটেও নিজের চেয়ে সেরা মনে করেন না।
সৌদি ক্লাব আল-নাসরের পর্তুগিজ মহাতারকা রোনালদো সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন,‘মেসি আমার চেয়ে ভালো? আমি এই বক্তব্যের সঙ্গে একমত নই। আমি বিনয়ী হতে চাই না।’ তাকে প্রশ্ন করা হয়, সাবেক সতীর্থ ওয়েইন রুনি একসময় মেসিকেই সেরা বলেছেন—সেটা নিয়ে তার প্রতিক্রিয়া কী? রোনালদো সংক্ষিপ্ত জবাবে বলেন, ‘এতে আমার কোনো সমস্যা নেই।’
মরগানের অনুষ্ঠানে ৪০ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি বলেন, নিজের পারফরম্যান্সই প্রমাণ করে তিনি কেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন। এমনকি বিশ্বের সেরা ফুটবলারও হতে পারেন। হাজার গোলের পেছনে ছুটতে থাকা রোনালদোর গোল এখন ৯৫২টি। চলতি মৌসুমে আল-নাসরের জার্সিতে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৯ গোল করেছেন। সর্বশেষ ম্যাচেও করেছেন জোড়া গোল। সৌদি প্রো লিগে শীর্ষে আছে তার দল।
অন্যদিকে লিওনেল মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। মেসি নাকি রোনালদো- দুজনের মধ্যে সেরার বির্তকে সাবেক ইংলিশ তারকা ওয়েন রুনি ১০ বছর আগেই বলেছিলেন, ‘রোনালদো দুর্দান্ত, কিন্তু আমার মতে মেসিই সেরা।’ পরে অবশ্য রুনি ব্যাখ্যা দেন, মেসিকে পছন্দ করলেও রোনালদোর প্রতি তার গভীর শ্রদ্ধা আছে, এবং সাম্প্রতিক (তৎকালীন পারফরম্যান্সে তিনিও রোনালদোকে আবার সেরাদের তালিকায় দেখছেন।
মাথা টেপানো থেকে শারিরীক হেনস্থা - জ্যোতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ!
নেইমার আনফিট আর ভিনিসিয়ুস ভুল করেছে: আনচেলত্তি