ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৮

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর এলাকার কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে হয়েছে। এতে ৮ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে জয়রামনগর স্টেশনের কাছের এই ঘটনা ঘটে বলে জানান রেলের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বলেন, এ ঘটনায় আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে। আহত হন ১৪ জন।

সংঘর্ষের পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনো জানা যায়নি।

রেলওয়ে কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনায় ওভারহেড বৈদ্যুতিক তার এবং সিগন্যালিং সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগন্যালিং ত্রুটি বা মানবিক ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত