মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
আজ বুধবার বেলা ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে জেলার শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় বিক্ষোভ করেন।
এতে ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য মমিন আলীর শতশত কর্মী-সমর্থক অংশ নেন।
এর আগে শ্রীনগর চকবাজার এলাকায় বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকে। পরে সেখান থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মমিন আলীর নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ছনবাড়ি এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেয়।
সেখানে নেতাকর্মীরা অভিযোগ করেন আসনটিতে দলের ত্যাগী নেতা মমিন আলীকে বঞ্চিত করা হয়েছে। তারা বলেন, দলের কঠিন সময়ে মমিন আলী তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত রেখে দলকে উজ্জীবিত রেখেছেন। সে সময়ে যাকে নেতাকর্মীরা পাশে পায়নি এমন একজনকে দল মনোনয়ন দিয়েছে। এ কারণে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানান তারা।
স্ত্রীর পরকীয়ায় বলি ব্যবসায়ী, স্ত্রী-খালাতো ভাই গ্রেপ্তার
বিএনপির সঙ্গে আসন সমঝোতার খবর উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি