কার্লো আনচেলত্তি বর্তমানে ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্বে আছেন। তবে অভিজ্ঞ এই কোচ ক্লাব ফুটবলে কোচিং করিয়েছেন অনেক বছর। কোচ হিসেবে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন তিনি। রিয়াল মাদ্রিদকে তিনটি, এসি মিলানকে দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেন ইতালিয়ান এই কোচ।
এবার চ্যাম্পিয়নস লিগ তিনি দেখছেন ইউরোপের বাইরে বসে। তবে আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়েছিল তার মতে এবার কোন দল শিরোপা জিততে পারে?
আনচেলত্তি বলেন, 'বিশ্বের আরেক প্রান্ত থেকে দেখা যায় চ্যাম্পিয়নস লিগে বেশ কয়েকটি দল ফেভারিট হিসেবে আছে। আমার মতে রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। প্রথমদিকের কয়েকটি ম্যাচে এই দলগুলো গোল করেছে।'
চ্যাম্পিয়নস লিগে প্রথম চার ম্যাচের সব জিতলেও আর্সেনালের নাম নেননি আনচেলত্তি।
'একটা বিশ্বকাপ জিতলেই কী কাউকে ইতিহাসের সেরা খেলোয়াড় বলা যায়', প্রশ্ন রোনালদোর