সাবেক এমপি পীযুষ কান্তি ভট্টাচার্য মারা গেছেন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ভোরে যশোর শহরের বেজপাড়ায় ভাড়াবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পীযূষ কান্তি ভট্টাচার্য ২০১৬ সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য নির্বাচিত হন। আমৃত্যু তিনি এই পদে ছিলেন। পীযুষ কান্তি ভট্টাচার্যের ভাই স্বপন কুমার ভট্টাচার্য আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও যশোর-৫ আসনের এমপি ছিলেন।

১৯৪০ সালের ১ মার্চ যশোরের মণিরামপুর থানার পাড়ালা গ্রামে জন্মগ্রহণ করেন পীযূষ কান্তি ভট্টাচার্য। শিক্ষাজীবন শেষ করে মণিরামপুর কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৬৬ সালে তার রাজনৈতিক জীবন শুরু হয়।  

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত