অ্যাসেট ম্যানেজমেন্টে সিঙ্গাপুরকে ছাড়াল হংকং

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম

হংকং এখন বিশ্বের ধনবান ক্লায়েন্টদের প্রিয় কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট এসোসিয়েশন (পিডব্লিউএমএ) এবং প্রাইভেট একাউন্টিং ফার্ম কেপিএমজি চায়না কর্তৃক প্রকাশিত দশম বার্ষিক হংকং প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট রিপোর্ট অনুযায়ী, শীর্ষ ১০০ প্রাইভেট ব্যাংকের ৪৪ শতাংশ বলেছে তাদের উচ্চ আয়ের গ্রাহকেরা সম্পদ ব্যবস্থাপনার জন্য হংকংকে বেছে নেন। 
 
রিপোর্টে আরও বলা হয় আগামী পাঁচ বছরে হংকংয়ের সম্পদ ব্যবস্থাপনার বাজার ইতিবাচকভাবে বৃদ্ধি পাবে। ব্যাংকগুলো মুনাফা বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করছে।   

হংকং এর অর্থমন্ত্রী পল চ্যান মো-পো এর মতে, হংকংয়ের এ প্রবৃদ্ধি পেছনে কারণ শক্তিশালী শেয়ারবাজার, আইপিও বাজারের উন্নতি, সীমান্তপারের বাণিজ্যিক কার্যক্রম। 

গত বছর হংকংয়ের সম্পদ ব্যবস্থাপনা ৪.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে প্রাইভেট ব্যাংকিং এবং ওয়েলথ ম্যানেজমেন্টের সম্পদ ১.২ ট্রিলিয়ন ডলারের বেশি। আগামী পাঁচ বছরে চীনের মেইনল্যান্ডের ক্লায়েন্টদের প্রাধান্য আরও বাড়বে, তারা প্রাইভেট ব্যাংকিংয়ের ৬৩ শতাংশ গ্রাহকের অংশীদার হবেন।

রিপোর্টে আরও বলা হয়েছে যে বিকল্প সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটালাইজেশন আগামী বৃদ্ধির প্রধান চালিকা শক্তি হবে। পিডব্লিউএমএ-এর এমি লো চোই-ওয়ান বলেছেন, প্রযুক্তিগত উদ্ভাবন হংকংকে বিশ্বের বৃহত্তম ক্রস-বর্ডার ধনসম্পদ ব্যবস্থাপনা কেন্দ্র হিসেবে শক্তিশালী করবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত