রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যাক্ত কাঠের স্তূপে আগুন লাগাল ঘটনা ঘটেছে। এসময় ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এর অগ্নিকাণ্ড ঘটে।  

রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে বিদ্যুকেন্দ্রর পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন দেখা যায়। কেন্দ্রের মাত্র ৩০০ গজ দূরেই ফায়ার সার্ভিসের একটি স্টেশন থাকায় দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এর কিছুক্ষণের মধ্যে একে একে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী, ঈশ্বরদী ফায়ার স্টেশনের ৮টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে  করে। সবার চেষ্টায়  দুপুর সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তবে আগুনের সূত্রপাতের কীভাকে হয়েছে তা জানাতে পারেনি ফায়ার ব্রিগেডে এই কর্মকর্তা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত