তুরস্কের গণমাধ্যমে সম্প্রতি খবর ছড়িয়েছে, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে এমএলএসের অফ সিজনে দলে নিতে আগ্রহী গালাতাসারাই। আসছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে মেসিকে স্বল্প মেয়াদে চুক্তিবদ্ধ করতে চায় তুরস্কের ক্লাবটি এমনই খবর। তবে এখন পর্যন্ত ইউরোপীয় এই ক্লাবের পক্ষ থেকে মায়ামির সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এমন খবরও আছে।
৩৮ বছর বয়সী মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। এবার এমএলএস'র নিয়মিত মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন। এমএলএস কাপ প্লে–অফে ন্যাশভিলের বিপক্ষে সিরিজে ১-১ সমতা। তৃতীয় ম্যাচে জয়ী দল যাবে পরের রাউন্ডে। যদি মায়ামি ফাইনালে খেলতেও তবে ডিসেম্বরের পর তাদের খেলা থাকবে না। এমএলএসের এবারের মৌসুম শেষ হবে ৫ ডিসেম্বর, আর নতুন এমএলএস মৌসুম শুরু হবে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে।
এই ফাঁকা সময়টাকেই নাকি কাজে লাগাতে চায় গালাতাসারে। স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি মৌসুমে মেসিকে ইস্তাম্বুলে খেলানোর পরিকল্পনা করছে গালাতাসারাই এমনকি বর্তমানে মায়ামিতে যে বেতন পান মেসি সেই পরিমাণ অর্থ এই আর্জেন্টাইনকে দিতে রাজি তুরস্কের ক্লাবটি।
তবে অন্য এক রিপোর্টে বলা হচ্ছে, মেসির তুরস্কের লিগে খেলার কোন সম্ভাবনা নেই। মেসির ছুটি, ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতি ও ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির বিষয় আছে। ফলে এখনই ইউরোপে স্বল্প মেয়াদি চুক্তির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
কয়েক সপ্তাহ আগেই মেসি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তি করেছেন। এমনকি আগামী মৌসুমের দল গঠনের কাজও শুরু করেছে ইন্টার মায়ামি। সার্জিও বুসকেটস ও জর্দি আলবা অবসরে গেলে তাদের বদলে বড় নাম আনার পরিকল্পনাই করছে ক্লাবটি।
সব মিলিয়ে, গালাতাসারাইয়ের প্রস্তাবের গুঞ্জন বাস্তব হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
রোনালদোর জবাবে মেসি, বিশ্বকাপ জয়ই চূড়ান্ত সাফল্যের নির্ধারক
বিপিএল: বার বার নাম বদলানো সিলেট এবার খেলবে যে নামে