আইনজীবীদের নিয়ে বরিশালের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) ও আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।
আজ বৃহস্পতিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে অবিলম্বে মেজবাহ উদ্দিন ফরহাদকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলা হয়েছে।
বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের ‘ওকালতি যারা করেন, তারা কিন্তু টাউট বাটপার’ শীর্ষক একটি বক্তব্য বার কাউন্সিল কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে। বক্তব্য দিয়ে তিনি শুধু অশালীন এবং সভ্যতা-ভব্যতার সীমারেখায় অতিক্রম করেননি বরং তার এই বক্তব্যের মাধ্যমে আইন পেশার মতো মহান পেশার সঙ্গে জড়িত আইনজীবীদের অসম্মান করে তিনি ফৌজদারি অপরাধ করেছেন।
সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল বুধবার বরিশালের বাবুগঞ্জের কেদারপুরে অনষ্ঠিত একটি সমাবেশে মেজবাহ উদ্দিন ফরহাদ তার বক্তব্যের একপর্যায়ে আইনজীবীদের সম্পর্কে ‘ওকালতি যারা করে, তারা কিন্তু টাউট- বাটপার’ এমন ঘৃণ্য একটি মন্তব্য করেন। মেজবাহ উদ্দিন ফরহাদের এই বক্তব্য দ্বারা আইন পেশার মতো মহান পেশার সাথে জড়িত আইনজীবীদের অসম্মান করা হয়েছে।
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন
৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ, মনোনীত ১৬৮১ জন